‘অসাধারণ স্বীকারোক্তি’, জার্মান পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে লাভরভ

Anima Rakhi | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ১১:১০:১৯ পিএম

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবোক বলেছেন, ইউক্রেনকে সহায়তা করতে জার্মানির সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হবে। 

আর জার্মানি মন্ত্রীর এ মন্তব্যকে নিয়ে তীর্যক মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, জার্মান মন্ত্রীর মন্তব্য ‘অসাধারণ স্বীকারোক্তি।’

বৃহস্পতিবার মস্কোতে একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন লাভরভ। 

তিনি বলেন, “আজ আমি পড়েছি যে গতকাল জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: ‘হ্যাঁ আমাদের নাগরিকরা ভোগান্তি পোহাচ্ছে। কিন্তু তাদের ভোগান্তি পোহাতেই হবে কারণ আমরা ইউক্রেনকে সহায়তা করেই যাব যাই হোক।’ এটি অসাধারণ একটি স্বীকারোক্তি।”

রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, পশ্চিমারা রাশিয়াকে বিশ্ব থেকে একা করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। 

তিনি দাবি করেছেন, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলো পুরোপুরি রাশিয়ার পক্ষে আছে এবং তারা পশ্চিমাদের আরোপিত শাসন প্রত্যাখান করছে। 

সূত্র: টাস নিউজ (রাশিয়ার সংবাদ সংস্থা)

কিউটিভি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:১০

▎সর্বশেষ

ad