ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এইচএসসিতে ফের রেজিস্ট্রেশন শুরু

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৬:৫৩:৪৯ পিএম

ডেস্ক নিউজ : কৃতিক দুর্যোগ, বন্যা ও অন্যান্য কারণে নতুন করে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। 

সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারের সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও অন্যান্য কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা-২০২২ এর রেজিস্ট্রেশন ফরম পূরণ যথাসময়ে করতে পারেনি তারা ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। 

তাদের জন্য সোনালী সেবার মাধ্যমে ‘ফি’ পরিশোধের সময় ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। উল্লেখ্য, গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। পরে গত ২০ জুন ও ১৪ জুলাই দুই দফায় ফরম পূরণের সময় বাড়ানো হয়েছিল।

 

 

কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০

▎সর্বশেষ

ad