ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্গাপুরে দুঃস্থ মহিলাদের মাঝে শুকনো খাবার বিতরণ

Anima Rakhi | আপডেট: ২৫ আগস্ট ২০২২ - ০৩:৫৫:৫৪ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকেনার দুর্গাপুরে নেত্রকোনা জেলা প্রশাসনের সহায়তায় দুর্গাপুর দুঃস্থ মহিলা কল্যান সমিতির আয়োজনে এলাকার দুঃস্থ মহিলাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের মিঠাপুকুরপাড় এলাকায় দুঃস্থ মহিলা সমিতির কার্যালয়ে এ খাবার বিরতণ করা হয়।

এ উপলক্ষে এলাকার কর্মহীন দুঃস্থ মহিলা ও সমিতির দুঃস্থ ১শত মহিলা সদস্যদের মাঝে চাল, ডাল, তেল, দুধ, লবন, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করণ টেবল্যাট সম্বলিত শুকনো খাবার প্যাকেট বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে দুর্গাপুর দুঃস্থ মহিলা কল্যান সমিতির সাধারণ সম্পাদিকা জবা সরকার এর সঞ্চালনায় সমিতির সভানেত্রী বাণী তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান।

বিশেষ অতিথি ছিলেন প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সমিতির সদস্য প্রমিলা হাজং প্রমুখ।

কিউটিভি/অনিমা/২৫.০৮.২০২২/বিকাল ৩.৫৫

▎সর্বশেষ

ad