ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জুরাইনে অটোর ধাক্কায় স্কুলছাত্রী নিহত

Anima Rakhi | আপডেট: ২৪ আগস্ট ২০২২ - ১২:৩১:১৬ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর জুরাইনে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে সিএনজিচালিত অটোর ধাক্কায় এক বোন নিহত ও এক বোন গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তারা দুই বোনই জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং কয়েক দিন আগে তাদের বাবা মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের সাথে তারা দুই বোন জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন-২ এর দিকে যাচ্ছিলেন। এ সময় সিএনজিচালিত অটো তাদেরকে ধাক্কা দিলে এক বোন ঘটনাস্থলে নিহত হয় এবং আরেক বোন গুরুতর আহত হয়। আহত বোনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় উত্তেজিত জনগণ অটোটি পুড়িয়ে দেয়।

কদমতলী থানা পুলিশ অটোচালককে আটক করেছে।

কিউটিভি/অনিমা/২৪.০৮.২০২২/দুপুর ১২.৩১

▎সর্বশেষ

ad