ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে পাতলা ভাঁজযোগ্য ফোন দেখাল শাওমি

Ayesha Siddika | আপডেট: ১৪ আগস্ট ২০২২ - ০৯:১৩:১৫ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : দ্বিতীয় প্রজন্মের ভাজযোগ্য (ফোল্ডেবল) ফোন উন্মোচন করেছে শাওমি। বৃহস্পতিবার (১১ আগস্ট) শাওমি চীনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফোন আনার ঘোষণা দেয়। এদিন শাওমি ‘মিক্স ফোল্ড ২’ নামের ফোনটির সাথে আরো কিছু উদ্ভাবনী প্রযুক্তির ডিভাইস আনার ঘোষণা দেওয়া হয়।

ভাঁজ খোলা অবস্থায় ফোনটির পুরুত্ব মাত্র ৫ দশমিক ৪ মিলিমিটার। এ হিসাবে এটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন। শাওমির বলছে, তাদের মাইক্রো ওয়াটারড্রপ কবজার কারণে এ রকম পাতলা ডিজাইনের ফোন তৈরি করা সম্ভব হয়েছে।

শাওমি মিক্স ফোল্ড ২ ফোনটিতে দুটি ডিসপ্লে থাকবে। এর ভেতর ও বাহির দুটি ডিসপ্লে থেকেই ভিউ এক্সপেরিয়েন্স নেওয়া যাবে। কভারে একটি ৬ দশমিক ৫৬ ইঞ্চির প্যানেল থাকবে, যা ফোনের ভাঁজ খোলার পর আট ইঞ্চি পর্যন্ত প্রশস্ত হবে। সেলফি তোলার জন্য ফোনটির সামনের অংশে থাকছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং পেছনে থাকছে টেলিলেন্সসহ তিনটি ক্যামেরা।

ফোনটি চালাতে ব্যবহার করা হবে কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন প্লাস ১ চিপসেট। এ ছাড়াও থাকছে হার্মান কার্ডনের দুটি স্পিকার, ৪,৫০০ এমএএইচের ব্যাটারি এবং ৬৭ ওয়াটের দ্রুত চার্জিং ব্যবস্থা। চীনে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে আট হাজার ৯৯৯ ইউয়ান, যা প্রায় এক হাজার ৩০০ মার্কিন ডলারের সমান।

 

 

কিউটিভি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৬

▎সর্বশেষ

ad