ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

কলহের জেরে স্ত্রীর কোপে স্বামীর দুই হাতের কব্জি বিচ্ছিন্ন

Anima Rakhi | আপডেট: ১৩ আগস্ট ২০২২ - ১১:৫৮:০২ এএম

ডেস্ক নিউজ : পারিবারিক কলহের জের ধরে পিরোজপুরের স্বরূপকাঠিতে স্বামী জাহারুল ইসলাম উজিরকে (৪৫) কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে খালে ফেলে দিয়েছেন স্ত্রী মুর্শিদা বেগম। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুর্শিদা বেগমকে পুলিশ হেফাজতে নিয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে মুমূর্ষ অবস্থায় জাহারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারী গ্রামে এ লোমহর্ষক ঘটনাটি ঘটে। পরে জাহারুলের ভাগিনা নাসির স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় জাহারুল জানান, ঘটনার রাতে ঘরের দরজা খুলে তার স্ত্রী মুর্শিদা কয়েকজন লোককে ঘরে ঢুকায়। তাদের সহযোগিতায় মুর্শিদা তার দুই হাতের কব্জি কর্তন করেন। 

বালিহারী গ্রামের আ. মান্নানের পুত্র জাহারুল পেশায় একজন দিনমজুর। জাহারুল-মুর্শিদা দম্পতির ৯ ও ৫ বছর বয়সের দুটি কন্যা সন্তান রয়েছে। 

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণেই ওই ঘটনা ঘটেছে। 

এ ব্যাপারে নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। মূল রহস্য উদঘাটনে জাহারুলের স্ত্রী মুর্শিদাকে পুলিশি হেফাজতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি।

কিউটিভি/অনিমা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৭

▎সর্বশেষ

ad