ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

অগ্নিকাণ্ডে মোটরসাইকেলের শোরুমসহ পুড়ল ৩০ দোকান

Anima Rakhi | আপডেট: ০৪ আগস্ট ২০২২ - ১২:৫৩:০০ পিএম

ডেস্ক নিউজ : ভোলার চরফ্যাশন উপজেলার জনতাবাজারে অগ্নিকাণ্ডে মোটরসাইকেলের শোরুমসহ অন্তত ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়, বুধবার দিবাগত রাত সোয়া ২টার সময় জনতাবাজারের দক্ষিণ পাশের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে। 

স্থানীয় আবদুস ছালাম হাওলাদার বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে চরফ্যাশন ও লালমোহন উপজেলার দুটি ফায়ার সার্ভিস ইউনিট দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ক্ষতির পরিমাণ অনেক। আগুনে একটি শোরুমের প্রায় ৩০টি মোটরসাইকেল পুড়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা শনাক্ত করা যায়নি।

বৃহম্পতিবার সকালে রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

কিউটিভি/অনিমা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫২

▎সর্বশেষ

ad