ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ঝালকাঠির নারী পুলিশ সুপারের বদলী,নতুন পুলিশ সুপার টুটুল কথা বলার সুযোগ হবে

Anima Rakhi | আপডেট: ০৪ আগস্ট ২০২২ - ১০:৫৩:১৪ এএম

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : রাষ্ট্রপতির এক আদেশে দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে। যার মধ্যে অনেকের বদলির সঙ্গে করা হয়েছে পদায়নও।রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশসহ ও পদায়নও করা হয়েছে।এ আদেশে ঝালকাঠিতে নতুন পদায়নে দেয়া হয়েছে তার নাম আফরুজুল হক টুটুল। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ফজলুল হকের ছেলে।

এসপি টুটুল চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সর্ম্পক বিভাগ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি পদে যোগদেন।চাকুরি জীবনের তিনি বেশি ভাগ সময় কাজ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে। এডিসি রমনা, এডিসি তেজগাঁও, এডিসি লালবাগ এবং কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।এদিকে ২৪ তম বিসিএস ক্যাডার ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে সিআইডি ঢাকায় বদলী করা হয়েছে।

ঝালকাঠিতে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে ২০১৯ সালের ২০ জুন ফাতিহা ইয়াসমিন ঢলি যোগদান করেছিলেন। তিন বছর ১মাস তিনি ঝালকাঠিতে কর্মরত ছিলেন,কিন্তু সাধারণ মানুষের বা অপরিচিত কেউ ফোন দিলে ফোন রিসিভ না করে সুনামের সাথে এ জেলায় দায়িত্ব পালন করেছেন। বিগত দিনের পুলিশ সুপারদের সরকারি নাম্বারে যে কেউ ফোন দিলেই রিসিভ করে তার কথা শুনতেন এবং তাৎক্ষনিক ব্যবস্থাও নিতেন তারা বলে ঝালকাঠি সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে ছিলো বহু দিন থেকেই আক্ষেপ।

কিউটিভি/অনিমা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৩

▎সর্বশেষ

ad