ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ডোবায় নবজাতক; জীবিত উদ্ধার  

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২২ - ০৪:০৭:৫১ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় পানি শূন্য একটি ডোবা থেকে ১দিন বয়সের জীবিত নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে এই খবর পাওয়া যায়। এরআগে মঙ্গলবার রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগের সোনিয়া মার্কেট এলাকার রিপন সিকদারের বাড়ির পিছনের ডোবা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
স্থানীয় নুর মোহাম্মদ বলেন, রাত ৮ টার দিকে আমার চাচা রিপন সিকদারের বাড়ির পিছনের ডোবায় শিশুর কান্না শুনতে পাই। পরে বাড়ির পিছনে গিয়ে একটি জীবিত পুত্র নবজাতকে দেখতে পাই। এসময় নবজাতকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুন-অর-রশিদ বলেন, রাত সাড়ে ৮ টার দিকে একটি নবজাতককে হাসপাতালে আনেন স্থানীয়রা। নবজাতকটি সদ্য ভূমিষ্ট বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, আমরা খবর পেয়ে নবজাতকের খোঁজ খবর নিয়েছি। বর্তমানে শিশুটি সুস্থ আছে। নবজাতকটি নুর মোহাম্মদ ও রিপন সিকদারের জিম্মায় রয়েছে। আগামীকাল উপজেলা সমাজসেবা বিভাগ বিষয়টি দেখবেন।

 

 

কিউটিভি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

▎সর্বশেষ

ad