ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

বিদেশি অনুদান গ্রহণ: ইমরান খান কী নিষিদ্ধ হতে পারেন?

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২২ - ০৩:৫৯:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই বিদেশ থেকে বেআইনি অর্থ গ্রহণ করেছে বলে রায় দিয়েছে। মঙ্গলবার রায়ে নির্বাচন কমিশন জানায়, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া থেকে মিলিয়ন মিলিয়ন ডলার এনেছে ইমরান খানের দল।ইসিপির রায়ে আরও বলা হয়, পিটিআই অন্তত ৩৪টি বিদেশি সংস্থা কিংবা ব্যক্তির থেকে অর্থ নিয়েছে এবং কমিশনের কাছে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ভুয়া হলফনামা দিয়েছে। এছাড়া তারা ১৩টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য গোপনও করেছে।

Hercai | Herjai Urdu – Episode 104দেশ থেকে অবৈধ অনুদান গ্রহণের মামলা দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে জনপ্রিয় হয়ে ওঠা দলটি এবার নিষিদ্ধ হতে পারে। রাজনীতিতে নিষিদ্ধ হতে পারেন ইমরান খানও। তবে পিটিআই দাবি করছে, প্রবাসী পাকিস্তানিদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, যা কোনোভাবেই বেআইনি নয়। এ প্রসঙ্গে আইন বিশেষজ্ঞ ওসামা মালিক বলেন, পাকিস্তান সরকার এখন পিটিআই-কে বিদেশি অর্থে চলা রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করতে পারে। তবে তাদের সুপ্রিম কোর্টের কাছে বিষয়টি পাঠাতে হবে। সর্বোচ্চ আদালত ১৫ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মালিক জানিয়েছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে পিটিআই চাইলে আদালতে যেতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, ইমরান খানের জন্য এ বিষয়টি বড় সমস্যা হয়ে উঠতে যাচ্ছে। বিশ্ব বাজারে পণ্যের দাম বৃদ্ধির কারণে খাদের কিনারায় দাঁড়িয়ে পাক অর্থনীতি। এমন অবস্থায় সরকারও চাপে আছে। তবে শাহবাজ শরিফ সরকারের হাতে নতুন অস্ত্র তুলে দিল নির্বাচন কমিশন। এটি ঠিকভাবে কাজে লাগাতে পারলে পরবর্তী নির্বাচনে ক্ষমতাসীনদের জন্য সুফল বয়ে আনতে পারে। সিএনএন

 

 

কিউটিভি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

▎সর্বশেষ

ad