ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

কোভিড: বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত বেড়েছে

Anima Rakhi | আপডেট: ০৩ আগস্ট ২০২২ - ০৯:৪৪:২৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দুই লাখ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭২৮ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় পাঁচশ।

বুধবার (৩ আগস্ট) সকালে কোভিডের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার ৭৩৪ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ২৩ হাজার ৬৭২ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৬৩ জনের এবং শনাক্ত হয়েছে ৬০ হাজার ৬৮৬ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৩৩ হাজার ৬২৩ জন এবং মৃত ২৭১ জন। ইতালিতে আক্রান্ত ৬৪ হাজার ৮৬১ জন এবং মৃত্যু ১৯০ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৩ হাজার ৫৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। জাপানে মৃত ১০৯ জন এবং আক্রান্ত ১ লাখ ৬৭ হাজার ৬৭৮ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৯৬ জন এবং আক্রান্ত ৩৫ হাজার ৪৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৫৬০ জন এবং মৃত্যু হয়েছে ৪৮ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৪৩ জন এবং ২৭ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

কিউটিভি/অনিমা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৪

▎সর্বশেষ

ad