ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে কবর খুড়ে ২০টি কঙ্কাল চুরি

superadmin | আপডেট: ৩০ জুলাই ২০২২ - ০৭:২৮:৫০ পিএম

ডেস্কনিউজঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পীরডাঙ্গী গোরস্তানের প্রায় ২০টি পুরাতন কবর থেকে কঙ্কাল চুরি ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে দুবৃত্তরা কবর খুড়ে এসব কঙ্কাল চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে বিষয়টি জানা জানি হলে মানুষের ঢল নামে সেখানে।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম। পুলিশ জানায়, রাতের আধারে পীরডাঙ্গী গোরস্তানের পুরাতন কবর কে বা কারা খুড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছেন। যাওয়ার সময় তারা তাদের পরণের কিছু কাপড় গোরস্তানে ফেলে গেছেন। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়। বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান পীরগঞ্জ থানার ভারপ্রাপ্তকর্মকর্তা।

এর আগে গত জানুয়ারি মাসে পঞ্চগড়ের বোদা উপজেলার একটি কববস্থানে দুদিনে ১৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। প্রতিটি কবরের মাটি সরিয়ে আবারও নতুন মাটি দিয়ে ঢেকে দেয়া হয়। এলাকাবাসীর দাবী, দু‘বছর আগে মারা যাওয়া ব্যাক্তিদের কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। বোদা উপজেলার চন্দনবাড়ি ইউপির সরকারপাড়া বটতলী এলাকায় দলুয়ার দিঘী কবরস্থানে এই ঘটনাটি ঘটে। একই কবরস্থান থেকে পরপর দুরাতে কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছিল।

বিপুল/৩০.০৭.২০২২/সন্ধ্যা ৭.২৫

▎সর্বশেষ

ad