ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ১১

superadmin | আপডেট: ২৯ জুলাই ২০২২ - ০৫:৩১:১৩ পিএম

ডেস্কনিউজঃ চট্টগ্রাম জেলার মীরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে মিসরাই বড়তাকিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই পর্যটক বলে নিশ্চিত করেছে ফায়ারসার্ভিস।

জানা গেছে, খৈয়াছড়া ঝর্ণা দেখে পর্যটকদের নিয়ে ফেরার সময় মাইক্রোবাসটির সাথে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনের সংঘর্ষ হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেনের সাথে ধাক্কা খায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলে ১১ জন মারা যান। আহত হন তিনজন। হতাহতদের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায় বলে জানা গেছে।

বিপুল/২৯.০৭.২০২২/ বিকাল ৫.২৫

▎সর্বশেষ

ad