ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রাজধানীতে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

Anima Rakhi | আপডেট: ২৯ জুলাই ২০২২ - ১২:১৮:০৮ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর পল্লবীতে লতিফ হাওলাদার (৬০) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে খুন করা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে পল্লবী থানার কালশী নতুন রাস্তার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘‘পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লতিফ হাওলাদার নামে একজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী সময়ে সিআইডি ক্রাইমসিন বিভাগ এসে আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি এবং কেউ আটকও নেই।’’

নিহতের পরিবার সংবাদ পেয়েছে, তারা থানায় এলে মামলা হবে বলেও জানান তিনি।

পারভেজ আরও বলেন, ‘‘প্রাথমিকভাবে জানা যায়, নিহত লতিফ হাওলাদার অটোরিকশা চালাতেন। প্রতিদিনের মতো আজও রিকশা নিয়ে রাতে বাসা থেকে বের হন। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে খুন করা হতে পারে।

কিউটিভি/অনিমা/২৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৭

▎সর্বশেষ

ad