ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

Anima Rakhi | আপডেট: ২৯ জুলাই ২০২২ - ০৮:১১:১১ এএম

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী শহরে খাল ও সড়কের পাশে থাকা অবৈধভাবে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল বুধবার (২৭ জুলাই) সকাল থেকে যানজট নিরসনে শহরের সোনাপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জলাবদ্ধতা ও যানজট নিরসনে এর আগেও কয়েকবার সোনাপুর জিরো পয়েন্টের অবৈধ দোকান-পাট উচ্ছেদ করা হয়। কিন্তু প্রশাসন চলে গেলে আবার এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তা দখল করে দোকানপাট শুরু করে। এতে করে প্রতিদিন পোহাতে হয় তীব্র যানযট। বুধবার ২৭ জুলাই সকাল থেকে অভিযান পরিচালনা করে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে সুধারাম মডেল থানার পুলিশ। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, যানজট নিরসনে এবং অবৈধ দখলদাররা যেন স্থায়ী ভাবে বসতে না পারে এ জন্য এই অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ১৫০-১৮০ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

কিউটিভি/অনিমা/২৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৮:১০

▎সর্বশেষ

ad