ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহ আমানতে যাত্রীর ব্যাগে মিলল কোটি টাকার সোনা

superadmin | আপডেট: ২২ জুলাই ২০২২ - ০১:১২:১৪ পিএম

ডেস্কনিউজঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি সোনার বারসহ মিজান উদ্দীন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে তাকে আটক করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। তার কাছ থেকে জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।

এ তথ্য নিশ্চিত করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম সুলতান মাহমুদ জানান, সকালে একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসেন মিজান উদ্দীন। গতিবিধি সন্দেহ হলে তাকে নজরদারিতে রাখা হয়। তিনি মোবাইলে কথা বলতে বলতে ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। এ সময় তাকে থামানো হলে হাতে থাকা ছোট ব্যাগ লুকানোর চেষ্টা করেন। পরে জিজ্ঞাসাবাদে ব্যাগে সোনার বার আছে বলে স্বীকার করেন।

তিনি আরো জানান, ওই যাত্রীর কাছ থেকে ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এগুলোর ওজন এক কেজি ৩৯৮ গ্রাম, আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।

কিউএনবি/বিপুল/২২.০৭.২০২২/ দুপুর ১.০৫

▎সর্বশেষ

ad