ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতে ১৫টি পরিবহন মালিককে জরিমানা 

Anima Rakhi | আপডেট: ১৯ জুলাই ২০২২ - ১০:০১:৩৮ পিএম

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম : কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে পরিবেশ সংরক্ষণ আইনে ১৫টি পরিবহন মালিককে জরিমানা এবং ২৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করেছে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর।১৯ জুলাই (মঙ্গলবার) বিকেলে পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতে পরিবেশ দপ্তর অনুমোদিত শব্দের অতিরিক্ত মাত্রার হর্ণ ব্যবহার এবং শব্দ দূষণের অভিযোগে ১৬টি পরিবহনের ড্রাইভারকে পৃথক ভাবে মোট ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। একই সময় অতিরিক্ত মাত্রার শব্দ সৃষ্টিকারী ২৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

ভ্রাম্যমান অভিযানের নেতৃত্ব দেন- কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও। এসময় পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। কুড়িগ্রাম সদর থানা পুলিশের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন-১৫টি পরিবহনকে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে ১৪৮০০ টাকা এবং ১টি পরিবহনকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে কালো ধোঁয়া ছাড়ার অপরাধে ১০০০ টাকা জরিমানা আদায় সহ সর্বমোট ৫৮০০ টাকা, ২৭ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

কিউটিভি/অনিমা/ ১৯.০৭.২০২২/ রাত ১০.০১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad