ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

superadmin | আপডেট: ১৫ জুলাই ২০২২ - ০৬:৩৩:৫১ পিএম

ডেস্কনিউজঃ আজ শুক্রবার (১৫ জুলাই) সকালে বঙ্গবন্ধু সেতু এলাকায় আমবোঝাই ট্রাক উল্টে গিয়ে প্রায় একঘণ্টা যানচলাচল বন্ধ থাকে এবং ঢাকামুখী যানবাহনের অতিরিক্ত চাপের ফলে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এদিকে যানজটের কারণে গন্তব্যে যেতে মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার যেতেই সময় লেগে যাচ্ছে ৫-৬ ঘণ্টা। এ ছাড়াও সড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়, এলেঙ্গা, রাবনা বাইপাস, টাঙ্গাইল বাইপাস এলাকায় যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। গন্তব্যে যেতে গুনতে হচ্ছে দুই থেকে তিনগুণ বেশি ভাড়া।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু এলাকার তিন নম্বর ব্রিজের কাছে ট্রাক উল্টে যাওয়ায় এবং ঢাকাগামী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও থেমে থেমে আবার কোথাও ধীরগতিতে চলছে যানবাহন। যানজট নিরসনে মহাসড়কে কাজ করছে পুলিশ।

বিপুল/১৫.০৭.২০২২/ সন্ধ্যা ৬.২৫

▎সর্বশেষ

ad