ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ময়মনসিংহ মেডিকেলে করোনায় দুইজনের মৃত্যু

Ayesha Siddika | আপডেট: ১৩ জুলাই ২০২২ - ০৮:২৮:৫৯ পিএম

ডেস্ক নিউজ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেডেট ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া নমুনা পরীক্ষায় করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জের দুলাল পাল ও ময়মনসিংহ সদরের এ এফ এম সিদ্দিক। তারা করোনা ছাড়াও অন্যান্য রোগে ভুগছিলেন বলে জানান করোনা ডেডিকেডেট ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।

তিনি জানান করোনা ওয়ার্ডে ১৩ জন নতুন ভর্তিসহ মোট রোগী ২৬ জন। আইসিউতে চিকিৎসাধীন ৪ জন। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে ১০১টি নমুনা পরীক্ষায় করে ১০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার প্রায় ১০ শতাংশ।

 

 

কিউটিভি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৩

▎সর্বশেষ

ad