স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন এসেছে। প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হওয়া ট্রিস্টান স্টাবসকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ম্যাথু ব্রিৎজকে। দ্বিতীয় টেস্টে উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন রায়ান রিকেলটন।
প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩৩ রান করেছিলেন স্টাবস। দুই ইনিংসে তার রান ছিল ৩২ ও ১। তার জায়গায় দলে আসা ব্রিৎজকে দক্ষিণ আফ্রিকার হয়ে এর আগে দুটি টেস্ট খেলেছেন। সাম্প্রতিক ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই পারফরম্যান্সই তাকে টেস্ট দলে ফেরার সুযোগ করে দিয়েছে।
ব্রিৎজকের অন্তর্ভুক্তির বিষয়ে কনরাড বলেন, ‘ওয়ানডেতে তার সাম্প্রতিক ফর্ম তাকে এগিয়ে রেখেছে। পাশাপাশি তার মানসিকতা ও ব্যক্তিত্বও গুরুত্বপূর্ণ।’
দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার জন্য স্বস্তির খবর হতে পারে কাগিসো রাবাদার ফেরা। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে প্রথম টেস্টে খেলেননি এই পেসার। তবে দ্বিতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে।
আয়শা/১৫ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:১২
