ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পরকীয়া ফাঁস হওয়ায় প্রেমিক যুগলের আত্মহত্যা

superadmin | আপডেট: ০৭ জুলাই ২০২২ - ১১:০৮:৫৬ পিএম

ডেস্কনিউজঃ নারায়ণগঞ্জে পরকীয়া প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ায় বিষপানে আত্মহত্যা করেছে প্রেমিক যুগল। গতকাল বুধবার দিনগত রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর নিশং এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- পরকীয়া প্রেমিক চাল ব্যবসায়ী এমদাদ হোসেন ইমরান (৪৮) ও প্রেমিকা শিল্পি সূত্রধর (২৬)। এমদাদ কলাগাছিয়া ইউনিয়নের উত্তর মোহনপুর এলাকার হোসেন মিয়ার ছেলে ও দুই সন্তানের বাবা। অপরদিকে গৃহবধূ শিল্পী মানিক চন্দ্র সূত্রধরের স্ত্রী ও দুই সন্তানের মা।

এলাকাবাসী জানায়, দুই মাস ধরে স্বামীকে নিয়ে এমদাদের বাড়িতে ভাড়ায় থাকতেন শিল্পী। একপর্যায়ে বাড়িওয়ালা এমদাদের সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ভাড়াটিয়া গৃহবধূর সঙ্গে পরকিয়া প্রেমের বিষয়টি টের পান এমদাদের স্ত্রীও। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে গতকাল বুধবার দিনগত রাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে দুজন। মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত এমদাদের স্ত্রী সাহিদা বেগম ও শিল্পীর স্বামী মানিক চন্দ্র সূত্রধর বাদী হয়ে থানায় পৃথক অপমৃত্যু মামলা করেছেন।

বিপুল/০৭.০৭.২০২২/ রাত ১১.০৩

▎সর্বশেষ

ad