ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শীতলক্ষ্যায় জোরপূর্বক গরু নামাতে সন্ত্রাসী তাণ্ডব

superadmin | আপডেট: ০৭ জুলাই ২০২২ - ১০:৪৯:৫৩ পিএম

ডেস্কনিউজঃ নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে কোরবানির গরুর হাটের ইজারাদার মোতালেবের বাহিনী কর্তৃক জোরপূর্বক ট্রলার থেকে গরু নামানোর চেষ্টা করা হয়েছে। মারধর করা হয়েছে গরুর বেপারীদের। এ সময় ওই বাহিনীর লোকজনদের বহনকারী ট্রলারটি ডুবে যায়।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাইতাখালি গোলন্দাজ সাহেবের পশুর হাটে এই ঘটনা ঘটে। এ সময় হাটের ইজারাদার মোতালেবের বাহিনীর লোকজন বেপারীদের উপর হামলা করে। এতে কয়েকজন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইজারাকৃত ২৪ নম্বর ওয়ার্ড কাইতাখালি গোলন্দাজ সাহেবের পশুর হাটের ইজারাদার মোতালেবের বাহিনীর সদস্য রশিদ, মাবুল শিকদারের ছেলে অনিল শিকদার, মন্নান শিকদারসহ বাহিনী গরুর বেপারীদের মারধর করে জোরপূর্বক গরু নামাতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে তাদের বহনকারী ট্রলার ডুবে যায়।

জানা গেছে, শীতলক্ষ্যা নদী দিয়ে পাবনা, সিরাজগঞ্জ থেকে আগত গরু বোঝাই তিনটি ট্রলার হাটের সামনে দিয়ে যাওয়ার সময় জোরপূর্বক হাটের ইজারাদার মোতালেব বাহিনীর সদস্যরা বেপারীদেরকে মারধর করে হাটে নেয়ার চেষ্টা করে। এ সময় গরু বেপারীরা অস্বীকৃতি ও ইজারাদারের লোকজনকে বাধা দিলে সন্ত্রাসী বাহিনীর লোকজন লাঠি ও লোহার রড নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ও নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে মুঠোফোনে ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ‘ট্রলার বা ট্রাকবোঝাই গরু নিয়ে টানাহেঁচড়ার চেষ্টা করলে তাদের বলতে চাই, গরুর রশিতে এক হাত দিলে তো আরেক হাতে হাতকড়া পরতে রেডি থাকতে হবে। গরুর বেপারীদের বাধাদানকারীরা কার লোক তা দেখা হবে না। কোনো রকমের অনিয়ম যদি ধরা পড়ে, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

বিপুল/০৭.০৭.২০২২/ রাত ১০.৪৩

▎সর্বশেষ

ad