ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে নূপুর শর্মাকে হুমকি দিয়ে গ্রেফতার হলেন দরগার খাদেম

Ayesha Siddika | আপডেট: ০৬ জুলাই ২০২২ - ০৩:১১:২৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে নিয়ে তোলপাড় গোটা ভারত। এরই মধ্যে বিতর্ক কয়েকগুণ বাড়িয়ে দিলেন ভারতের আজমের দরগার খাদেম। তিনি নূপুর শর্মার মুণ্ডুচ্ছেদের হুমকি দিয়েছেন। এই হুমকির কারণে ইতোমধ্যেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। মহানবী (সা.)-কে অপমান করার অভিযোগে নূপুর শর্মার মুণ্ডুচ্ছেদের হুমকি দেন আজমের দরগার ওই খাদেম। গতকাল মঙ্গলবার মধ্যরাতে আজমের দরগার খাদেম সলমন চিশতিকে গ্রেফতার করে পুলিশ। 

ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সলমন চিশতির হুমকির সেই বার্তা। আজমের দরগার খাদেম সলমন চিশতি তাঁর তিন মিনিটের ভিডিও বার্তায় বলেন, ‘আমি আমার জন্মদাত্রী মায়ের নামে শপথ করছি, প্রকাশ্যে আমি তাকে গুলি করে মারব। আমি আমার সন্তানদের নামে শপথ করে বলছি, আমি তাকে গুলি করে মারব। এমনকি যে আমার কাছে তার মাথা এনে দিতে পারবে, তাঁকে আমি আমার নিজের বাড়িটা দিয়ে দেব।’

মুহূর্তে সেই ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাজস্থানে নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেছে। সুপ্রিম কোর্ট রাজস্থানে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার পর নূপুর শর্মার তীব্র নিন্দা করেছে শীর্ষ আদালত। যার বিতর্কিত মন্তব্যর জন্য দেশে একের পর এক নারকীয় কাণ্ড ঘটে চলেছে, তার জন্য বিজেপি নেত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন শীর্ষ আদালত। বিজেপি নেতারা আবার শীর্ষ আদালতের এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছেন। আদালত এভাবে কাউকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলতে পারে না বলে প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতারা।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

▎সর্বশেষ

ad