ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ট্যাংকের ২০ ফুট গভীর থেকে কুরবানির গরু উদ্ধারে ফায়ার সার্ভিস

Anima Rakhi | আপডেট: ০৫ জুলাই ২০২২ - ১১:২৩:৪৫ পিএম

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের দেলদুয়ারে অব্যবহৃত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া কুরবানির গরু উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। মঙ্গলবার উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনাটি।

জানা যায়, ওই গ্রামের ছাবু তালুকদার কুরবানি দেওয়ার জন্য ৮২ হাজার টাকায় একটি গরু কেনেন। রাতে গরুটি একটি অব্যবহৃত সেপটিক ট্যাংকের ঢাকনার রিংয়ের সঙ্গে বেঁধে রাখেন। গরুটি রশি টানাটানির একপর্যায়ে ট্যাংকের পয়:নিষ্কাশনের ঢাকনা সরে গিয়ে ২০ ফুট গভীরে পড়ে যায়। পরিবারের লোকজন উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে দেলদুয়ার ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা ২ ঘণ্টার প্রচেষ্টায় গরুটি জীবিত উদ্ধার করেন।

এ ব্যাপারে ছাবু তালুকদার বলেন, কুরবানি দেওয়ার জন্য সোমবার হাট থেকে ৮২ হাজার টাকা দিয়ে গরুটি কেনা হয়। রাতে সেপটিক ট্যাংকের উপরে ঢাকনার সঙ্গে গরুটি বেঁধে রাখা হয়। ঢাকনা সরে গেলে তার ফাঁক দিয়ে গরুটি নিচে পড়ে যায়।

দেলদুয়ার ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, সকাল সোয়া ১০টার দিকে সেপটিক ট্যাংকে গরু পড়ে যাওয়ার সংবাদ পাই। তাৎক্ষণিক ৬ জন কর্মী নিয়ে ঘটনাস্থলে যাই। সেপটিক ট্যাংকের পাশের দেয়াল ভেঙে ২ ঘণ্টার প্রচেষ্টায় প্রায় ২০ ফুট গভীর থেকে গরুটি জীবিত উদ্ধার করতে সক্ষম হই।

কিউটিভি/অনিমা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:২৩

▎সর্বশেষ

ad