ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

গায়ে আগুন দিয়ে ব্যবসায়ীর মৃত্যু : হেনোলাক্সের মালিক সস্ত্রীক গ্রেফতার

superadmin | আপডেট: ০৫ জুলাই ২০২২ - ১০:০৩:০৬ পিএম

ডেস্কনিউজঃ গায়ে আগুন দিয়ে গাজী আনিস নামে এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনায় হেনোলাক্স কোম্পানির (আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি) ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন এবং তার স্ত্রী ও কোম্পানির পরিচালক ফাতেমা আমিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, শাহবাগ থানায় দায়ের করা মামলায় র‌্যাব-৩ এর একটি দল তাদের গ্রেফতার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

এর আগে ব্যবসায়ী গাজী আনিসকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে তার ভাই নজরুল ইসলাম হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় মামলা করেন।

উল্লেখ্য, সোমবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যবসায়ী গাজী আনিস। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি একসময় জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে।

এর আগে গত ৩১ মে জাতীয় প্রেস ক্লা‌বে এক সংবাদ সম্মেলনে হেনোলাক্স নামে একটি কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওয়ার দাবি করেছিলেন গাজী আনিস। তার এক বন্ধু একটি গণমাধ্যমকে বলেছেন, ওই টাকা না পেয়েই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান তিনি।

বিপুল/ ০৫.০৭.২০২২/ রাত ৯.৫৮

▎সর্বশেষ

ad