ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে আবুল খায়ের স্টিল গ্রুপের ঈদ উপহার শাড়ী ও লুঙ্গি বিতরণ

Ayesha Siddika | আপডেট: ০৩ জুলাই ২০২২ - ১০:৫৬:২৭ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আবুল খায়ের স্টিল গ্রুপের উদ্যোগে সিলেট নগরীর নব গঠিত ৩৩নং ওয়ার্ডের পানিবন্দি মানুষের মাঝে ঈদ উপহার শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। রোববার (৩ জুলাই) বিকেল ৩টা থেকে ওয়ার্ডের দনকান্দি মাদ্রাসা, ছড়ারপাড়, ইসলামাবাদ, লালকাটঙ্গি, কুমারগাঁও, শাহপরান মাজার সহ আশপাশ এলাকার বেশ কয়েকটি গ্রামের প্রায় ৬ শতাধিক মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, আবুল খায়ের স্টিল সিলেট জোনের মার্কেটিং এসিসটেন্ট ম্যানেজার এমডি এরশাদ চৌধুরী এরশাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা রড সিমেন্ট স্টিল মার্চেন্ট গ্রুপের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী সুমন, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানী লি. এর ভাইস চেয়ারম্যান ও ৩৩নং ওয়ার্ডের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবী মাহবুবুর রহমান চৌধুরী বাবু, রোটারিয়া ভিপি মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা রড সিমেন্ট স্টিল মার্চেন্ট গ্রুপের উপদেষ্টা জুবায়ের আহমদ জাবের, সহ-সভাপতি আব্দুল মহছিন নাছির, মার্কেটিং এরিয়া ইনচার্জ অসিম কুমার সাহা, মনির হোসাইন, সহ অন্যান্যরা।

 

 

কিউটিভি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫৩

▎সর্বশেষ

ad