ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

শিক্ষক হেনস্তা ও হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

Ayesha Siddika | আপডেট: ০২ জুলাই ২০২২ - ০৫:৫৫:৫৯ পিএম
আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : সম্মানিত শিক্ষক হেনস্তা ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ শিরোনামে সম্মিলিত সাংস্কৃতিক জোট, শ্রীমঙ্গলের আয়োজনে ২ জুলাই ২০২২, শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন। 

সম্মিলিত সাংস্কৃতিক জোট শ্রীমঙ্গল শাখার সমন্বয়ক মোঃ কাওছার ইকবালের পরিচালনায় ও উচ্ছ্বাস থিয়েটারের সাধারণ সম্পাদক নীতেশ সূত্রধরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ সাইয়্যিদ মূয়ীজুর রহমান, অনুশীলন চক্রের সভাপতি লেখক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, বিশিষ্ট সংগীত শিল্পী সুশীল শীল, লেখক গবেষক সৈয়দ আমিরুজ্জামান, উদীচী শিল্পী গোষ্ঠী শ্রীমঙ্গল শাখার সভাপতি নীলকান্ত দেব, ডাঃ একরামুল কবির, প্রান্তিক থিয়েটারের সভাপতি প্রনবেশ চৌধুরী অন্তু, দ্রুম থিয়েটারের সভাপতি বাবলু রায়, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি অনিতা দেব, শ্রীমঙ্গল থিয়েটার পংকজ কুমার নাগ, সংগীতশিল্পী সাজ্জাদ করিম প্রমূখ। গণসংগীত পরিবেশ করেন, সুশীল শীল, প্রনবেশ চৌধুরী অন্তু, অনিতা দেব, শেলী সুত্রধর, সাজ্জাদ করিম,পংকজ কুমার নাগ প্রমূখ।

কিউটিভি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৯
▎সর্বশেষ

ad