ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আছমার ঝুপড়ী ঘর ভেঙ্গে গেছে, সাহায্যের আবেদন

Ayesha Siddika | আপডেট: ৩০ জুন ২০২২ - ০৯:৪৩:৩৫ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সদর উপজেলার খাদিম পাড়া ইউনিয়নের বিএডিসি বহর মহল্লাস্থ আছমা বেগমের ঝুপড়ী ঘরটি আবারো এ বারের প্রবল বৃষ্টিপাতের ফলে ভেঙ্গে গেছে। এখন তিনি আশ্রয়হীন অবস্থায় বিভিন্ন স্বজনের বাসা-বাড়িতে দিনযাপন করছেন। গত ২৮ জুন সরেজমিনে গিয়ে আছমার ভেঙ্গে যাওয়া ঝুপড়ী ঘরটি দেখতে পাওয়া যায়। হত দরিদ্র বিধবা আছমা বেগমের কোন ছেলে সন্তান নেই। ৩ কন্যা সন্তানের মধ্যে দুজনের বিবাহ হয়েছে। ছোট মেয়েটি এতিমখানায় পড়ালেখা করছে। তার ঘরটি তৃতীয় বারের মত ভেঙ্গে গেছে।

আছমা বেগমের ঘরের পাশে ২০/২৫ ফুট উচ্চতার একটি টিলা রয়েছে। প্রবল বৃষ্টিপাতের সময় টিলা ধ্বসে পড়ে তার বাঁশ-টিনের ঘরটি বার বার ভেঙ্গে যায়। পাকা ঘর নির্মাণ করতে প্রায় দুই লক্ষ টাকার প্রয়োজন। যা বিধবা আছমার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তিনি দেশী-বিদেশী বিত্তবান দানশীলদের নিকট তার ঘরটি নির্মাণ করে দেয়ার জন্য সাহায্য প্রার্থনা করেছেন। আছমা বেগমের মোবাইল নম্বর ০১৩১১ ২৬২৫৬৪। এই নাম্বারে যোগাযোগ করে তাকে সাহায্য করতে পারবেন।

 

 

কিউটিভি/আয়শা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪২

▎সর্বশেষ

ad