ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নেত্রকোনায় এলজিএসপির সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

Anima Rakhi | আপডেট: ২৯ জুন ২০২২ - ০৪:৩৯:২৭ পিএম

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের এলজিএসপি’র সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মিন্টু তালুকদার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন। গতকাল বুধবার বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।

অভিযোগে জানা গেছে, সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেদনী রায়পুর রাস্তা থেকে আসদাটি গ্রামের আবুল মিয়ার বাড়ি হতে ফকির বাড়ি পর্যন্ত এলজিএসপি রাস্তার সিসি কাজের দায়িত্ব পান ইউপি সদস্য মিন্টু তালুকদার। দায়িত্ব পাওয়ার পর শ্রমিক নিয়েগ দিয়ে ২০২১ সালে ১৩ জুন কাজ শুরু করেন তিনি। বালু, শুরকি, সিমেন্ট এনে রাস্তার পাশে রাখা হয়। এক পর্যায়ে ওই প্রকল্পের ডিস্টিকট ফেসিলিটেটর (ডিএফ) মাসুদ কবীর রাস্তার কাজের জন্য ইউপি সদস্যের আনা মালামাল ব্যবহারের অনুপযোগী বলে ইউপি চেয়াম্যানকে কাজ বন্ধ রাখতে বলেন। এরই মধ্যে কার্যাদেশ প্রাপ্ত ইউপি সদস্যের দায়িত্বকাল শেষ হয়ে যায়। পরবর্তীতে বর্তমান ইউপি সদস্য পূর্বের মালামাল দিয়ে রাস্তার কাজ সম্পন্ন করেন।

এছাড়া রাস্তার ঢালাইয়ের কাজ ৫ ইঞ্চির স্থলে ২- ৩ ইঞ্চি এবং নীচে ৬ ইঞ্চি ঢালাইয়ের পরিবর্তে এক ইঞ্চি দিয়ে কাজ সম্পন্ন করা হয়। ইউপি সদস্য আনোয়ার হোসেন শফিক ১০০ দিনের কর্মসূচির শ্রমিকদের দিয়ে সড়কের দুই পাশের মাটি ভরাট করান। এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য মিন্টু তালুকদার গত ১৬ জুন জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন।ইউপি সদস্য আনোয়ার হোসেন শফিক বলেন, আগের মসলামাল দিয়ে কাজ করা হয় নি। নতুন মালামাল দিয়ে রাস্তার কাজ সুষ্ঠুভাবে শেষ করা হয়েছে।ডিস্টিকট ফেসিলিটেটর (ডিএফ) মো. মাসুদ কবীর অভিযোগ অস্বীকার করে বলেন, আগের ইউপি সদস্যের মাল ব্যবহার অনুপযোগী ছিল। কাজ চলাকালীন সময় পরিদর্শনে গেলে বিষয়টি ধরা পড়ে। ওই সময় কাজে গেলে বিষয়টি ধরা পড়ে। ওই সময় কাজ বন্ধ রাখা হয়। পূর্বের মাল দিয়ে কাজ করা হয়নি।

কিউটিভি/অনিমা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৯

▎সর্বশেষ

ad