ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

১২৪ বোতল ফেনসিডিলসহ কালীগঞ্জে সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

Anima Rakhi | আপডেট: ২৫ জুন ২০২২ - ০৩:০৫:২২ পিএম
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ আব্দুল্লাহ আল মামুন পাপ্পু (২৬) নামে এক সেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।শনিবার (২৫জুন) দুপুরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, সকালের দিকে গ্রেপ্তারকৃত মামুনকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। এর আগে শুক্রবার (২৪জুন) সন্ধ্যার আগে আগে উপজেলার কাকিনা-মহিপুর সড়কের সিরাজুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আব্দুল্লাহ আল মামুন পাপ্পু রংপুর শহরের নিউ সেনপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে। সে ২১ নং ওয়ার্ড ছাত্রলীগ সাবেক সভাপতি ও বর্তমান রংপুর মহানগরের স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকিনা-মহিপুর সড়কের সিরাজুল মার্কেটে চেকপোস্ট বসানো হয়। এ সময় রংপুর অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেলকে টহলরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে সাইকেলটিকে ধাওয়া করে আটক করেন। পরে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দসহ আব্দুল্লাহ আল মামুন পাপ্পুকে আটক করে পুলিশ।এদিকে রংপুর মহানগরের স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পাপ্পুকে ছাড়িয়ে নিতে নানান দিক থেকে তদবির আসেন কালীগঞ্জ থানায়। কিন্তু পুলিশ তাকে ছেড়ে দেয়নি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসূল বলেন, মাদকসহ গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন পাপ্প সেচ্ছাসেবকলীগের নেতা কিনা তা আমার জানা নেই। তবে তিনি মাদক ব্যবসায়ী সেটা পরিস্কার হয়েছি। তার নামে আরো কোন মাদক মামলা রয়েছে কিনা তা খুজে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

কিউটিভি/অনিমা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৯

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad