ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ত্রাণ বিতরণ

Anima Rakhi | আপডেট: ২৫ জুন ২০২২ - ০১:৫৮:৪৯ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) বেলা ১০টায় সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ৩নং তেলীখাল ইউনিয়নের অন্তর্গত বিলাজুর, চাতলপাড় গ্রামসহ বিভিন্ন গ্রামে বন্যা কবলিত অসহায় প্রায় ৫ শতাধিক পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণে উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন। তিনি বলেন, বন্যায় যেভাবে মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে তা পূরণ করতে হলে সবাইকে পাশে এসে দাঁড়াতে হবে। মার্কেন্টাইল ব্যাংক এর পক্ষ থেকে এই সহায়তা অব্যাহত থাকবে। বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ি মেরামতের জন্য আর্থিক অনুদানে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

ত্রান বিতরণে আরও উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, হাসান কুদরতউল ফেরদৌস, ফাষ্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, আলোময় রায়, প্রিন্সিপাল অফিসার, মুর্শেদ আলী, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, নয়ন দেবনাথ, এক্সিকিউটিভ অফিসার শহরিয়ার, সিলেট সিটি ৮নং ওয়ার্ডের তরুন সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ ফয়জুল হক, পাঠানটুলা ব্যাবসায়ী সমিতিরি সাধারণ সম্পাদক সাহেদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কিউটিভি/অনিমা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৮

▎সর্বশেষ

ad