ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে গতিরোধক ও ফুটওভারব্রিজ নির্মাণের দাবী

Anima Rakhi | আপডেট: ২৩ জুন ২০২২ - ১১:২৯:৪৩ এএম
আসাদুজ্জামান আসাদ,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী আর্দশ কলেজ হতে  পৌর শহরের মহাসড়কে দূর্ঘটনা এড়াতে গতিরোধক (স্পিডব্রেকার) ও ফুটওভারব্রিজ না থাকায় রাস্তা পারাপারে প্রতিদিনই চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীসহ পথচারীদের। দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি ফুলবাড়ী পৌর শহরের অনেক ব্যস্ততম সড়ক। এই মহাসড়কের ওপর দিয়ে প্রতিদিনই অহরহ দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করছে। মহাসড়কে নেই কোন ফুটপাত, গতিরোধক (স্পিডব্রেকার) ও ফুটওভারব্রিজসহ নেই কোন জেব্রা ক্রোসিং। এই অবস্থায় প্রতিদিনই শিক্ষার্থী ও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। জীবনকে বিপদাপন্ন করে বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিনই সকাল ও বিকেলে সড়ক পার হয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া ও বাড়িতে ফেরা হয়ে পড়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 

পৌর শহরে সরেজমিনে গিয়ে দেখা যায়,দিনাজপুর -গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জিএম স্কুল ঢাকা মোড় গোলচত্তরে কিছু সময় পর পর অনেক শিক্ষার্থী ও পথচারীরা হাত উঁচিয়ে গাড়ি থামিয়ে মহাসড়কের রাস্তা পার হচ্ছে। এতে প্রায়ই সময়ই সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত যানজট, মানব জটলা, এমনকি ঘটছে দূর্ঘটনা। কেউ কেউ হাতি না দেখিয়ে গাড়ি না থামিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছেন, এতে করে ঘটছে দূর্ঘটনা। আদর্শ কলেজ মোড় থেকে সরকারি  কলেজ বটতলী মোড় হয়ে ঢাকা মোড় পর্যন্ত মহাসড়কে দু’পাশে রয়েছে অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সড়কের এক দিকে রয়েছে আদর্শ কলেজ ও ভোকেশনাল ইনস্টিটিউট, ফুলবাড়ী কামিল মাদ্রাসা, ফুলবাড়ী ক্যাডেড কেজি স্কুল, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ফুলবাড়ী মহিলা কলেজ । অন্যদিকে রয়েছে ফুলবাড়ী সরকারি কলেজ, ফুলবাড়ী টেকনিক্যাল কলেজ বেশ কয়েক টি কেজি স্কুল রয়েছে ফুলবাড়ীতে। এই সব শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে অনেক অনেক শিক্ষার্থী।

ফুলবাড়ী আর্দশ কলেজের ইংরেজি প্রভাষক  আবু হেনা মোস্তফা কামাল  বলেন, পথচারী ও শিক্ষার্থীদের নিরাপদে মহাসড়ক পারাপারের জন্য কলেজ ও স্কুলের এলাকায় একটি করে ফুটওভারব্রীজের দাবী আমাদের দীর্ঘদিনের। এলাকাবাসীর ‍দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন ও পৌর মেয়র এব্যাপারে জরুরী ভিত্তিতে কোমলমতি শিক্ষার্থী ও পথচারীদের রাস্তা পারাপারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছি।

কিউটিভি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৯

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad