ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

বন্যার্তদের মধ্যে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ত্রাণ ও খাবার বিতরণ

Ayesha Siddika | আপডেট: ২২ জুন ২০২২ - ১০:৪৯:০১ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে এবং প্রবাসীদের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ, শুকনা ও রান্না করা খাবার বিতরণ করা হয়। গতকাল ২২ জুন বুধবার সকালে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট কাকুয়ারপার, মহালধিক, ছালেহপুর এবং জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা’র সভাপতিত্ব ও সেক্রেটারী মাহমুদা সুলতানা স্বপ্না’র পরিচানায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের ডাইরেক্টার লায়ন নাজনীন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন সানজিদা খানম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ার ইদ্রিস মিয়া, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, সদস্য বিলাল আহমেদ ইমরান, সাংবাদিক এমদাদুল হক সোহাগ, নূরানী সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার সভপতি মোছাঃ ফাতেমা জান্নাত, সাদিকুর রহমান খোকা, আজিজুল ইসলাম, শাহাব উদ্দিন শুভ, আব্দুল্লাহ, ইলিয়াস সহ মুরব্বিয়ান, সমাজসেবী ও যুবসমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে রান্না করা খাবার, ত্রাণ, বিস্কুট, ব্রেড, মুড়ি, কলা, খাবার স্যালাইন, পানি ইত্যাদি বিতরণ করেন ক্লাব নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বন্যার্তদের পাশে সহায়তা নিয়ে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বন্যা সহ বিভিন্ন দুর্যোগে বঞ্চিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও সাহায্যে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার মানব সেবামুলক কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাবার বিতরণ করছে। বক্তারা লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার মত সকল সামাজিক সংগঠনগুলোকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

 

 

কিউটিভি/আয়শা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫

▎সর্বশেষ

ad