ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঢাকায় সন্ধ্যার পর আবার বৃষ্টির আভাস

Anima Rakhi | আপডেট: ২০ জুন ২০২২ - ০২:২৯:৩৯ পিএম

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ সোমবার সন্ধ্যার পর আবারও বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় থেমে থেমে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ মেঘলা থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে অস্থায়ী দমকা হাওয়াসহ ২৫ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত এর বেগে বৃদ্ধি পেতে পারে।

এদিকে, বন্যাকবলিত সিলেটে আগামী এক সপ্তাহে বৃষ্টি কমার সম্ভাবনা নেই। এতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেটের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সিলেটের পাশাপাশি চট্টগ্রাম-বরিশালেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার ঢাকা, রংপুর ও রাজশাহীতে বৃষ্টি কম হতে পারে। বুধবার থেকে সারা দেশে বৃষ্টি আবারও বাড়বে। রংপুর, রাজশাহী ও ঢাকায় কাল মঙ্গলবার এক দিনের জন্য বৃষ্টি কমবে। পরদিন বুধবার থেকে আবারও বাড়বে।

 

কিউটিভি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৯

▎সর্বশেষ

ad