ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Anima Rakhi | আপডেট: ১৮ জুন ২০২২ - ০১:১৬:৪৯ পিএম

ডেস্ক নিউজ : সৌদি আরবের মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের নাম মো. হেলাল উদ্দিন মোল্লা (৬২) ও রামুজা বেগম (৫৪)। শুক্রবার তারা মারা যান বলে জানিয়েছেন মক্কা বাংলাদেশ অফিসের হজ কাউন্সিলর জহিরুল ইসলাম।

নিহতের মধ্যে মো. হেলাল উদ্দিন মোল্লা জয়পুরহাট সদর বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- ইই০৩৮৫৩৭৬। আর রামুজা বেগম কুমিল্লা আর্দশ সদরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর-বিডব্লিউ০৮৪৩৩২৮।

এই নিয়ে এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

এদিকে, শুক্রবার পর্যন্ত ১৮ হাজার ৪১ জন হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ হাজার ৬৫৬ জন গেছেন।

কিউটিভি/অনিমা/১৮.০৭.২০২২/দুপুর ১.১৬

▎সর্বশেষ

ad