ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নরসিংদীতে ৬ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার 

Anima Rakhi | আপডেট: ১৩ জুন ২০২২ - ১০:২৪:৫১ এএম
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ছয় কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পৌর শহরের উত্তর সাটিরপাড়া এলাকার মৃত শুক্কুর মিয়ার ছেলে মোঃ আলী ওরফে সবুজ (২৭)।

পুলিশ জানায়, রবিবার (১২ জুন ) নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম  নরসিংদী মডেল থানাধীন বিলাসদী এলাকার আল্লাহু চত্বর মোড় থেকে মোঃ আলী ওরফে সবুজকে ছয় কেজি গাঁজাসহ গ্রেফতার করেন তার বিরুদ্ধে ইতোপূর্বে চারটি মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

কিউটিভি/অনিমা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৪

▎সর্বশেষ

ad