ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শেরপুরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের রোভিং সেমিনার অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ১২ জুন ২০২২ - ০১:৩৭:২২ পিএম

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের ২০২১-২২ অর্থবছরের আওতায় রোভিং সেমিনার সম্প্রতি শেরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন,বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক(উদ্যান) একেএম মফিদুল ইসলাম।

শেরপুর উপজেলা কৃষি অফিসার মোছাঃ জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল হান্নানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইলিয়াছ উদ্দিন মিন্টু, শেরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি এমএ মালেক,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমূখ। সেমিনারে জানানে হয়, বামিছ পোর্টাল এ্যপ্সের মাধ্যমে কৃষকরা আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস ও কৃষকদের করণীয় সম্পর্কে জানতে পারবেন। সেমিনারে শেরপুর উপজেলার ১০ টি ইউনিয়নের বাছাইকৃত কৃষকরা অংশগ্রহণ করেন।

কিউটিভি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৬

▎সর্বশেষ

ad