ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

মৌলভীবাজারে পারাবত ট্রেনে আগুন, ৩টি বগি পুড়ে ছাই

superadmin | আপডেট: ১১ জুন ২০২২ - ০৬:২২:১০ পিএম

ডেস্কনিউজঃ ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে চলতি অকস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশনের কাছে পতনউষা ডাকবেল গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের এসআই আবু বক্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে বলেন, হঠাৎ ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ট্রেনের এসি কেবিনসহ তিনটি কেবিন আগুনে পুড়ে যায়। আগুন লাগার সাথে সাথে ট্রেনটি থামিয়ে দেয়ায় এ ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডের ঘটনার ১ ঘণ্টা পর পুড়ে যাওয়া ৩টি বগি রেখে ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিপুল/১১.০৬.২০২২/ বিকাল ৬.১১

▎সর্বশেষ

ad