ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

তিস্তায় বাড়ছে পানি

superadmin | আপডেট: ০৯ জুন ২০২২ - ০৭:৫৪:২৫ পিএম

ডেস্কনিউজঃ গত ১8 ঘণ্টায় তিস্তায় পানি বেড়েছে ৪৪ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার নিচে। এরইমধ্যে তলিয়ে যাচ্ছে তিস্তা অববাহিকার চরাঞ্চলের নিচু স্থানগুলো।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানিয়েছেন, বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে তিস্তায় বুধবার রাত ৯টা থেকে পানি বৃদ্ধি হচ্ছে। বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত পানি বেড়েছে ৪৪ সেন্টিমিটার। আগামী ৩৬ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকবে এবং কোনো কোনো স্থানে বিপৎসীমা অতিক্রম করবে।

এদিকে রংপুর আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এই অঞ্চলে।

তিস্তায় পানি বৃদ্ধি শুরু হওয়ায় এই নিলফামারীর ডিমলার ছাতনাই এলাকা থেকে জলঢাকা, লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালিগঞ্জ, আদিতমারি, সদর, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর, চিলমারি এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরের ব্রহ্মপুত্র নদ পর্যন্ত অববাহিকার ৩৫২ কিলোমিটার এলাকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকছে। এতে এসব এলাকার উঠতি বাদাম, আমনের চারা, পাট, সবজিসহ বিভিন্ন ফসল নিমজ্জিত হচ্ছে। এছাড়াও পানি ঢুকছে নিম্নাঞ্চলের বাসাবাড়িতে।

পানি বিপৎসীমা ছুঁই ছুঁই অথবা অতিক্রম করলে এই অঞ্চলে ভয়াবহ বন্যায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

গঙ্গাচড়ার চরের সাইদুল ইসলাম জানান, ‘বুধবার রাত থেকে হওয়া বৃষ্টি ও নদীর পানির কারণে আমার বাড়ির সামনের যে বাঁধ ছিল সেটি প্রায় অর্ধেক ভেঙে গেছে। পানি ঢুকছে আমাদের বাড়ির পাশ দিয়ে বিভিন্ন এলাকায়। এই এলাকার ভুট্টার দামসহ বিভিন্ন ফসল তলিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে সামনের দিনগুলোতে আমরা অনেক দুর্দশায় পড়বো। আমন লাগানোর জন্য বীজও ফেলতে পারছি না আমরা। যুগের পর যুগ ধরে আমরা ডান তীরে বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি কিন্তু সরকার সেটি করছে না।’

বিপুল/০৯.০৬.২০২২/সন্ধ্যা ৭.৪৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad