ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আশুলিয়ায় তিতাসের অভিযান 

Anima Rakhi | আপডেট: ০৭ জুন ২০২২ - ০৫:৩৬:১৩ পিএম
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি :  সাভারের আশুলিয়ায় বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করেছেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার তাজপুর ও দিয়াখালী এলাকায় প্রায় দেড় কিলোমিটার জুড়ে এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় প্রায় ১হাজার বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে নিম্নমানের পাইপ, রাইজার এবং চুলাও জব্দ করা হয়েছে।

এবিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড কর্তৃপক্ষের সাভার জোনের ব্যবস্থাপক আবু সাদত মোঃ সায়েম বলেন, আশুলিয়া থানার আওতাধীন দিয়াখালী ও তাজপুর এলাকায় নিম্নমানের পাইপ ব্যাবহারের মাধ্যমে উচ্চ চাপ বিশিষ্ট অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এই এলাকায় দেড় থেকে দুই কিলোমিটার জুড়ে প্রায় ১হাজার বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছি। সেই সাথে পাইপ, চুলা ও বেশকিছু রাইজারও জব্দ করা হয়েছে।
এই অবৈধ সংযোগের সাথে যারা জড়িত আছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিবো।এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সাভার জোনের উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান ও আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।অভিযানের সময়ে অতিরিক্ত আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন ছিলো।

কিউটিভি/অনিমা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৬

▎সর্বশেষ

ad