ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবসে প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের মাঝে চারা গাছ ও খেলনা বক্স বিতরণ

Anima Rakhi | আপডেট: ০৫ জুন ২০২২ - ১০:০৯:০৩ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলায় বিশ্ব পরিবেশ দিবসে প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের মাঝে চারা গাছ ও খেলনা বক্স বিতরণ।গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ্ইউপির গঙ্গাপ্রসাদে প্রতিবন্ধী বিদ্যালয়, বেসিক আটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবসে প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের মাঝে চারা গাছ ও খেলনা বক্স বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিদ্যালয়ের জমি দাতা ও বিদ্যালয়ের সভাপতি মোঃ খলিলুর রহমান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট্য সমাজ সেবক মোঃ আতাউর রহমান মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নীরু সামসুন্নাহার ও সাবেক শিবনগর ইউপি চেয়াম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের জমিদাতা মোঃ আফজাল হোসেন, প্রধান শিক্ষক ও বেসিক এনজিও নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, শিক্ষক পলাশ চন্দ্র রায়, ফজিলাতুন আদুরী, শফিকুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মোঃ আব্দুল মজিদ সরকার, শ্রী মতিলাল চন্দ্র রায়।বিশেষ অতিথি ও প্রধান অতিথি বিদ্যালয়ে পৌছিলে বিদ্যালয়ের শিক্ষকগণ তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিশেষে স্কুল চত্তরে চারা গাছ রোপন করেন।এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, বেসিক অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় গঙ্গপ্রসাদ, ফুলবাড়ী।

কিউটিভি/অনিমা/০৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০৮

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad