ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

‘২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত হবে বাংলাদেশ’

Anima Rakhi | আপডেট: ৩১ মে ২০২২ - ১০:৫৩:২৮ পিএম

ডেস্ক নিউজ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শহীদ উল্লাহ মিনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২২’-এ তাদের বার্তা দিয়েছেন যে, বাংলাদেশেকে ২০৪০ সালে মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশে গড়ে তুলবেন। 

তিনি আরও বলেন, একটি দেশের প্রধানমন্ত্রী যখন এগিয়ে আসছেন, জনগণকে সচেতন করার চেষ্টা করছেন, সেখানে আমরা সাধারণ নাগরিক হিসাবে তার সাথে একাত্মতা ঘোষণা করছি। 

তিনি এসময়, ২০৪০ সালে প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের মাধ্যমে সচেতনতা বার্তা মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে বলে আশ্বাস দেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ ভিক্টোরিয়া পার্কে মাদক বিরোধী সংগঠন প্রত্যাশার আয়োজনে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে তামাকের ক্ষতিকর প্রভাব সর্ম্পকে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিশু-কিশোরদের ধূমপানবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাউল গান এবং সর্বস্তরের জনগণের তামাকবিরোধী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

কিউটিভি/অনিমা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫৩

▎সর্বশেষ

ad