ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আটোয়ারীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Anima Rakhi | আপডেট: ৩১ মে ২০২২ - ১০:৩২:৫৩ এএম

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কুরুচিপুর্ণ মন্তব্যের প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। সোমবার (৩০ মে) সন্ধায় উপজেলা ছাত্রলীগের দলীয় কার্যালয থেকে একটি মিছিল বের হয়ে প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজার হয়ে উপজেলা পরিষদ এলাকা সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াজেদ আলী, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আ.ফ.ম. ফরহাদ হোসেন, ঢাকা পলিটেকনিক উত্তরার ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম, ছাত্রলীগের অন্যতম কর্মী তুষার আল ইমরান, নাদির হোসন প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রীকে কুরুচিপুর্ণ মন্তব্যকারী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিচার দাবী করেন।

কিউটিভি/অনিমা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩২

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad