ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত

Anima Rakhi | আপডেট: ৩০ মে ২০২২ - ১২:৫১:৫৬ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর হাতিরঝিল এলাকায় সোমবার সকালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এর দুই আরোহী নিহত হয়েছেন।

হাতিরঝিলের মোড়ল গলির সামনে মধুবাগ ব্রিজের ঢালে সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া হাতিরঝিল থানার এসআই সজিব জানান, নিহত এক যুবকের নাম মো. ফাহিম (২০) বলে জানা গেছে।আরেকজনের নাম জানা যায়নি।

পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই সজিব আরও জানান, হাতিরঝিলের মধুবাগ ব্রিজের ঢালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে দুজনই মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান।    

কিউটিভি/অনিমা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫১

▎সর্বশেষ

ad