ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না সোমবার

Anima Rakhi | আপডেট: ৩০ মে ২০২২ - ১০:০৯:৩৮ এএম

ডেস্ক নিউজ : গ্যাস পাইপ লাইনের জরুরি সংস্কার কাজের জন্য সোমবার (৩০ মে) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২৯ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের সংস্কার কাজের জন্য সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট সাত ঘণ্টা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এলাকাগুলোর মধ্যে রয়েছে- মোহাম্মদীয়া হাউজিং, চানমিয়া হাউজিং এলাকাসহ আশপাশের এলাকা। এসময় এলাকাগুলোর পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক এমন অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

কিউটিভি/অনিমা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০৯

▎সর্বশেষ

ad