ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

লালমনিরহাটে দাড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের মুখোমুখি ধাক্কা, ঘটনাস্থলেই চালকের মৃত্যু

Anima Rakhi | আপডেট: ২৯ মে ২০২২ - ০২:৩৪:৩২ পিএম
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাকেজ আলী (৩৪) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়।রোববার (২৯ মে) সকাল ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা চাপারতল এলাকায় আকাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাকচালক মাকেজ আলী বগুড়ার শেরপুরের মির্জাপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বগুড়ার শেরপুর থেকে পাথর নিতে বুড়িমারী স্থলবন্দর যাওয়ার পথে পাম্পের সামনে পণ্যবাহী দাড়িয়ে একটি ট্রাককে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মাকেজ আলী নিহত হন। 
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় আহত আরও তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিউটিভি/অনিমা/২৯.০৫.২০২২/দুপুর ২.৩৪

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad