ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

মহাকাশে বুদ্ধিমান প্রাণীর সন্ধানে বিজ্ঞানীদের সংকেত-বার্তা

Anima Rakhi | আপডেট: ২৮ মে ২০২২ - ১১:৪৫:১৫ এএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মহাকাশে বুদ্ধিমান প্রাণীর সন্ধানে এবার সাংকেতিক আমন্ত্রণ পাঠানোর উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর তরফ থেকে পাঠানো ওই বার্তায় থাকছে- মানুষ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসহ পৃথিবীতে যোগাযোগের উপায়। চীনে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ ও যুক্তরাজ্যের গুনহিলি স্যাটেলাইট আর্থ স্টেশন থেকে আলাদাভাবে পাঠানো হবে এ বার্তা। যদিও এ ধরণের পদক্ষেপে পৃথিবীর ঝুঁকি নিয়ে চিন্তিত কেউ কেউ।

মহাবিশ্বে মানুষ কি একা? মহাকাশে ছড়িয়ে থাকা কোটি কোটি গ্যালাক্সির ভীড়ে কোথাও কি মানুষের মত কোন বুদ্ধিমান প্রাণী নেই?

এমন প্রশ্নের উত্তর খুঁজতে ৭ দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের রেডিও বা অপটিক্যাল সংকেত পর্যবেক্ষণ-বিশ্লেষণ করে আসছেন বিজ্ঞানীরা। যদিও এখন পর্যন্ত আশানুরুপ ফল মেলেনি। 

তাই এবার ভিন্ন পথের আশ্রয় নিয়েছেন বিজ্ঞানীরা। তৈরি করেছেন সংকেত-বার্তা। গ্যালাক্সির বাতিঘর নামে ওই বার্তায় থাকছে- পৃথিবীর ঠিকানা, মানুষ, সৌরজগত ও সময় সম্পর্কে তথ্য এবং পৃথিবীর সঙ্গে যোগাযোগের উপায়। 

বিজ্ঞানীদের ধারণা, কেবলমাত্র মিল্কিওয়ে গ্যালাক্সিতেই ৩০ কোটিরও বেশি বসবাসযোগ্য পৃথিবী রয়েছে, যেখানে মিলতে পারে প্রাণের অস্তিত্ব। পৃথিবী থেকে যার দূরত্ব ১০ হাজার থেকে ২০ হাজার আলোকবর্ষ। 

সংকেত পাঠানো হবে দুটি উপায়ে। একটি চীনে অবস্থিত ১ হাজার ৬শ’ ৪০ ফুট ব্যাসের সর্ববৃহৎ রেডিও টেলিস্কোপ থেকে। ২০২৩ সালে বায়নারি পদ্ধতিতে শুরু হবে এ কাজ।

আর অপর পদ্ধতিতে একটি নির্দিষ্ট গ্রহ লক্ষ্য করে পাঠানো হবে সংকেত। চলতি বছরের অক্টোবরে যুক্তরাজ্যের গুনহিলি স্যাটেলাইট আর্থ স্টেশন থেকে ট্রাপিস্ট-ওয়ান গ্রহে পাঠানো হচ্ছে বার্তা। পৃথিবী থেকে যার দূরত্ব ৩৯ আলোকবর্ষ।   

গবেষণা বলছে, পাল্টা কোনো বার্তা মিলতে অন্তত ৭৮ বছর সময় লাগবে। 

তবে, বিজ্ঞানীদের এই অতি কৌতূহলী সাহসী পদক্ষেপে উদ্বিগ্ন অনেকে। তাদের মতে, কোন ধরনের ভিন গ্রহের প্রাণীর হাতে এ বার্তা পৌঁছুচ্ছে, সেটাই বড় বিষয়। বহির্বিশ্বে সভ্যতার খোঁজে কতোটা সভ্য প্রাণী মিলবে- এমন প্রশ্ন থেকেই যাচ্ছে।

কিউটিভি/অনিমা/২৮.০৫.২০২২/সকাল ১১:৪৫

▎সর্বশেষ

ad