ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নীলফামারীতে ভুট্টার বাম্পার ফলন দাম ভালো পাওয়ায় কৃষক ভীষন খুশি

Anima Rakhi | আপডেট: ২৮ মে ২০২২ - ১১:০৮:১০ এএম
হিমেল চন্দ্র রায়,নীলফামারী প্রতিনিধি :  ধান ও গমের চাইতে বেশি পুষ্টিগুন সমৃদ্ধ, ভুট্টা চাষাবাদে সুবিধা,পরিশ্রম কম ও অল্প খরচে অধিক লাভ হওয়ায় জেলায় চলতি মৌসুমে ভুট্টা চাষাবাদে ব্যাপক আকারে ঝুকে পরেছে কৃষক ।কৃষিবিভাগের পরামর্শ ও আবহাওয়া অনুকুলে থাকায় এবার ফলনও হয়েছে বাম্পার।সেই সাথে ভালো দাম পাওয়ায় ভীষন খুশিএখানকার কৃষক। সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরনিবাড়ী গ্রামের নরেশ চন্দ্র রায় বলেন ভুট্টা আবাদ করি ১একর, লক্ষীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের কৃষক মো: ইয়াকুব আলী ১ একর দুই বিঘা জমিতে ভুট্টা নাগাছি বিঘা প্রতি খরচ ৮ হাজার টাকা,ফলন ৩৩ শতাংশে নিম্নে পঞ্চাশ মনের উপরে হবে বর্তমান দামও ভালো প্রতি কেজি ২৬ হতে ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আশা কচ্ছি এবার  ভালো লাভ হবে ।

নীঃসদর চওড়া ইউনিয়নের কৃষক, দিলীপ রায় দুই বিঘা(৬৬ শতাংশ)ডোমার বোরাগাড়ী ইউনিয়নের ব্রজগোপাল রায় ১ একর ৩৩ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেন এবং বলেন এবারের যে বাজার এ কারনেই আগামী আবাদের পরিমাণ আরো বাড়িবে। ডোমার ‍উপজেলার হরিণচড়া ইউনিয়নের কৃষক আলতাফ হোসেন বলেন বালুমাটিতে কিছুই হতোনা সেই পতিত জমিতে এখন প্রচুর পরিমানে ভুট্টা আবাদ হচ্ছে মানুষের অভাব আরনাই বর্তমানেপ্রতি কেজি ভুট্টা প্রায়২৬ হতে ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তাছাড়া এবার বিঘাপ্রতি ফলন ৪৫ হতে ৫৫ মনের উপড়ে এজন্য ভালো পোষাবে।

এ বিষয়ে কথা হলে নীলফামারী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক(ডিডি)আবু কক্কর সিদ্দিক বলেন, এবার জেলায় ২৩ হাজার ৪৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষমাত্রা ছিল। স্বল্প খরচে চাষাবাদ ও অধিক লাভজনক হওয়ায় কৃষকের কাছে ভুট্টা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে যার দরুন এবার লক্ষমাত্রার চেয়ে ১৫ হেক্টর অতিরিক্ত ভুট্টা চাষাবাদ হয়েছে।

 

 

কিউটিভি/অনিমা/২৮.০৫.২০২২/সকাল ১১:০৭

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad