ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

দাঁড়িয়ে থাকা বাসের কন্ডাক্টরকে চাপা দিলো অরেক বাস

Anima Rakhi | আপডেট: ২৬ মে ২০২২ - ০৪:১৫:১০ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর পুরানো ঢাকায় বাসের ধাক্কায় অপর বাসের কন্ডাক্টরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সিরাজ (৪৫)। পরিবার নিয়ে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় থাকতেন তিনি। কাজ করতেন ভিক্টোরিয়া বাসের কন্ডাক্টর হিসেবে।

ভিক্টোরিয়া পরিবহনের বাস চালক জানান, সকালে তারা বাস নিয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তখন পিছন থেকে একই পরিবহনের আরেকটি বাস এসে সিরাজকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় সঙ্গে সঙ্গে তাকে পাশেই ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান তিনি। সিরাজের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়।মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

 

 

কিউটিভি/অনিমা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

 

 

▎সর্বশেষ

ad