ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ঘুষের টাকা নেওয়ার অভিযোগে কলকারখানা পরিদর্শন কর্মকর্তা আটক

Anima Rakhi | আপডেট: ২৫ মে ২০২২ - ১০:০২:৩৭ পিএম
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : লাইসেন্স নবায়ন ও মামলার ভয় দেখিয়ে ঈশান এগ্রো এন্ড ফুড কোম্পানীর কাছে ৮০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগে দিনাজপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শণ কার্যালয়ের উপ মহাপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।আজ বুধবার বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ে ফাঁদ পেতে তাকে আটক করে দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের একটি অভিযানিক দল।
দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আহসানুল কবীর পলাশ জানান, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকার ঈশান এগ্রো এন্ড ফুড কোম্পানীর কাছ থেকে লাইসেন্স নবায়ন ও মামলার ভয় দেখিয়ে ৮০ হাজার টাকা ঘুষ দাবী করে দিনাজপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শণ কার্যালয়ের উপ মহাপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান।
এমন অভিযোগ পেয়ে আজ বুধবার বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শণ কার্যালয়ে ফাঁদ পেতে থাকে দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের একটি অভিযানিক দল। এসময় ঈশান এগ্রো এন্ড ফুড কোম্পানীর সিনিয়র এক্সিকিউটিভ রাশেদুজ্জামান রাশেদ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শণ কার্যালয়ের উপ মহাপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমানকে তার দাবী অনুযায়ী ৮০ হাজার টাকা ঘুষ প্রদান করে। 
এসময় দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আহসানুল কবীর পলাশসহ দুদকের ৭ জন সদস্য তাকে হাতে-নাতে ধরে ফেলে এবং ৮০ হাজার টাকা জব্দ করে।আহসানুল কবীর পলাশ জানান, উপ মহাপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কিউটিভি/অনিমা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০২

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad